August 29, 2026, 4:22 pm
শিরোনামঃ
অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশের বিশেষ ইউনিট গঠন ; সারাদেশে চলবে বিশেষ অভিযান বঙ্গোপসাগরে লঘুচাপ ; বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গাজীপুরে গরুর ঘাস খাওয়ানো নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন খাগড়াছড়িতে নিজ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ফ্রি প্যালেস্টাইন’ বাদ দিয়ে কাশ্মীর দখলে স্লোগান দেওয়া উচিত : শুভেন্দু অধিকারী পারমাণবিক বোমা পরীক্ষা স্থগিত রাখার আহ্বান করলেন জাতিসংঘ মহাসচিব ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করলেন তুরস্কের প্রেসিডেন্ট যশোরের শার্শায় পরিত্যাক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার যশোরে মাকে হত্যার দায়ে ১৭ ঘণ্টা পর স্কুল শিক্ষক ছেলে মামুন আটক
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু, ; হাসপাতালে ভর্তি আরো ৭৪ জন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই ব্যক্তির মৃত্যু ও আরো ৭৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মোহাম্মদ আবদুল মান্নান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও মোহাম্মদ আলমগীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
আজ বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু কন্ট্রোল রুম জানিয়েছে, ডেঙ্গু আক্রান্ত পটিয়া রশিদাবাদের মোহাম্মদ আবদুল মান্নানকে (৪৫ বছর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় ১৪ জুলাই। পরদিন ১৫ জুলাই তার মৃত্যু হয়। ডেঙ্গুতে মৃত্যুবরণকারী অপর ব্যক্তিও পটিয়ার। মোহাম্মদ আলমগীর নামে ৩০ বছরের এ রোগীকে ১৫ জুলাই পাঁচলাইশস্থ বেসরকারি পার্কভিউ হাসপাতালে ভর্তি করানো হয়। আজ তার মৃত্যু ঘটে। এ নিয়ে চট্টগ্রামে গত জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হলো।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৭৪ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৩৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৬ জন। ফলে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৭৭ জনে। এদের ৮০৭ জন সরকারি হাসপাতালে এবং ৫৭০ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সরকারি-বেসরকারি মিলিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৩৫৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০২১ জন।
এদিকে, ডেঙ্গু পরীক্ষায় সরকারের নির্ধারিত ফি-এর চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করায় নগরীর বাকলিয়া কালা মিয়া বাজার সংলগ্ন কেবি হেলথ কেয়ার ল্যাবের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর নির্দেশে ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী এ ক্লিনিকে সরেজমিন পরিদর্শনে গেলে এ অনিয়ম ধরা পড়ে। তবে, ডক্টর’স চেম্বার চালু থাকবে বলে জানিয়েছে সিভিল সার্জন অফিস।

আজকের বাংলা তারিখ



Our Like Page