June 30, 2026, 7:32 pm
শিরোনামঃ
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন মানবতাবিরোধী অপরাধে হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড কালেমাসহ সাদা পতাকা টানানো বিদেশে বাংলাদেশের জন্য ভালো বার্তা দেয় না : তথ্য উপদেষ্টা গাইবান্ধায় স্ত্রীকে হত্যার পর পালাতে গিয়ে স্বামী আটক ফরিদপুরে নিখোঁজের ৩ দিন পর কাশবন থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার নেতানিয়াহুর জন্য যুদ্ধাস্ত্র কেনা উচিত হবে না : মার্কিন কংগ্রেসম্যান বিদেশিদের জন্য ভিসা ফি ৪০০% বাড়াচ্ছে জাপান যুদ্ধ থামিয়ে ইসরায়েলকে গাজা পুনর্গঠনে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না : প্রধানমন্ত্রী বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ : স্থানীয় সরকারমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

টানা দুই মাস কাঁচা মাছ ও বৃষ্টির পানি খেয়ে বেঁচে ফিরলেন প্রশান্ত মহাসাগরে হারিয়ে যাওয়া নাবিক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টানা দুই মাস কাঁচা মাছ ও বৃষ্টির পানি পান করে বেঁচে ফিরেছেন প্রশান্ত মহাসাগরে হারিয়ে যাওয়া এক নাবিক। তার সঙ্গে থাকা কুকুরটিকেও ‍সুস্থ অবস্থায় ‍উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসি বলছে, অস্ট্রেলিয়ার সিডনি শহরের নাবিক টিম শ্যাডক (৫১)। তার কুকুরের নাম বেলা। চলতি বছরের এপ্রিলে প্রিয় কুকুরটিকে সঙ্গে নিয়ে মেক্সিকো ছেড়ে ফ্রেঞ্চ পলিনেশিয়ার উদ্দেশ্যে রওনা দেন শ্যাডক। কিন্তু যাত্রা করার কয়েক সপ্তাহ পর ঝড়ের কারণে তাদের নৌকাটি ক্ষতিগ্রস্ত হয় ও তারা গভীর প্রশান্ত মহাসাগরে আটকা পড়ে।

ওই পরিস্থিতিতে টিম শ্যাডক ও তার কুকুর বিশাল-প্রতিকূল উত্তর প্রশান্ত মহাসাগরে দুই মাস ধরে ভাসতে থাকেন। অবশেষে মেক্সিকো উপকূল থেকে যখন তাদের উদ্ধার করা হয়, তখন শ্যাডককে অনেকটাই শুকনা ও মুখে বেশ বড় দাড়ি দেখা যায়।

দীর্ঘ দুইমাস ধরে নিখোঁজ থাকার পর চলতি সপ্তাহে একটি হেলিকপ্টার তাদের দেখতে পায়। পরে একটি মাছ শিকার করা ট্রলারে করে তাদের উদ্ধার করা হয়। ট্রলারটিতে থাকা এক ডাক্তার অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম ৯ নিউজকে বলেন, উদ্ধারকৃত ওই লোকটি স্বাভাবিক ও সুস্থ রয়েছেন, যা বেশ আশ্চর্যজনক।

শ্যাডক জানান, মাছ ধরার সরঞ্জাম তাকে বেঁচে থাকতে সাহায্য করেছিল। এছাড়া তার নৌকায় ছাউনি থাকায় রোদে পোড়ার হাত থেওে বিঁচে যান শ্যাডোক। উদ্ধারের পরপরই তাকে বাহুতে রক্তচাপের মাপার যন্ত্রলাগানো অবস্থায় হাসতে দেখা যায়। অল্পস্বল্প খাবারও খেতে পারছেন তিনি।

৯ নিউজকে শ্যাডক বলেন, সমুদ্রে আটকে থাকা দিনগুলো আমার কাছে খুব কঠিন অগ্নিপরীক্ষার মতো ছিল। এখন শুধু আমার একটু বিশ্রাম ও ভালো খাবার দরকার। বর্তমানে আমি খুব ভালো আছি।’

তাকে উদ্ধার করা টুনা ধরার ট্রলারটি এখন মেক্সিকোতে ফিরে যাচ্ছে। সেখানে টিম শ্যাডকের স্বাস্থ্য পরীক্ষা করা হবে ও প্রয়োজনে আরও চিকিৎসা দেওয়া হবে। সূত্র: বিবিসি

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page