September 18, 2026, 7:51 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলে জাল ভোট দি‌তে গি‌য়ে ২ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দি‌তে গি‌য়ে ২ জন আটক হ‌য়ে‌ছেন। সোমবার (১৭ জুলাই) কালিহাতী উপ‌জেলার পারখী ইউনিয়ন প‌রিষদ নির্বাচ‌নে ভন্ডশ্বর ভোট‌কে‌ন্দ্র থেকে তা‌দের আটক করা হয়।

আটককৃতরা হ‌লেন- উপজেলার পারখী ইউনিয়নের আউলিবাদ গ্রামের মো. মিনহাজ উদ্দিনের ছেলে তছির আহমেদ (১৮) ও আব্দুল বাছেদের ছেলে হাবিবুর রহমান(১৭)।

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১১টার দিকে ভন্ডশ্বর কেন্দ্রে ভোট দিচ্ছিলেন ওই দুই যুবক। এ সময় ভোটের লাইনে দাঁড়ানো ভোটাররা ওই যুবকদের বয়সে সন্দেহ হওয়ায় তাদের আটক করে পুলিশে দেন।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. নাসির উদ্দিন জানান, উপজেলার পারখী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভন্ডেশ্বর কেন্দ্রে জাল ভোট দিতে আসেন ওই দুই যুবক। এ সময় স্থানীয় ভোটাররা জাল ভোট দেওয়ার সন্দেহে তাদের আটক করেন। বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে। তিনি আইনগত ব্যবস্থা নিবেন।

আজ সকাল ৮টা থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলবে। পারখী নির্বাচনে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নে মোট ১৬ হাজার ৯৫০ জন ভোটার রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page