October 31, 2026, 3:45 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোল দিয়ে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা : ফজলুর রহমান দেশে পৌঁছেছে সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ ভারত থেকে আনা চালে ক্যানসার সৃষ্টিকারী উপাদান ; বিতরণ স্থগিত ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন বরখাস্ত রাঙ্গামা‌টির সাজেকে দুই ‘সশস্ত্র গোষ্ঠীর’ মধ্যে গোলাগুলি টাঙ্গাইলে নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার সৌদির তেলসমৃদ্ধ অঞ্চল লক্ষ্য করে একের পর এক ড্রোন হামলা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ ঠেকাতে কাতারের নতুন উদ্যোগ তৃতীয় দেশে ইউরেনিয়াম সরানোর প্রস্তাব ; হরমুজ প্রণালি খুলতে চায় ইরান
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু; আক্রান্ত ৮৭

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসেই ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন রোগী। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ৮৭ জন।

সোমবার (১৭ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সিভিল সার্জন কার্যালয়ের হিসাবে এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে ১৮ জনের মৃত্যু হলো।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ওই দুইজনের একজন শিশু এবং অন্যজন নারী। তাদের মধ্যে একজন ১৫ বছর বয়সী। তার নাম মো. আলভী। তিনি নগরের পাঁচলাইশ এলাকার বাসিন্দা। গতকাল ১৬ জুলাই ডেঙ্গু আক্রান্ত হয়ে নগরের বেসরকারি পার্কভিউ হাসপাতালে ভর্তি হন। গতকাল চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। অন্যজন ৩৮ বছর বয়সী শারমিন হেনা রিতা। তিনি গত ১৫ জুলাই পার্ক ভিউ হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হন। ১৭ জুলাই সেখানেই তার মৃত্যু হয়।

এদিকে, জেলা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, নতুন আক্রান্তরা চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৫০ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৭ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ৩০ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৫ জন এবং বিআইটিআইডিতে ৫২ জন রোগী।

অন্যদিকে, জানুয়ারি থেকে এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৬৪ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৮৫৭ জন ও বেসরকারি হাসপাতালে ৬০৭ চিকিৎসা নিয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৮০ জন রোগী। একইসাথে এ পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৮৪ জন। ডেঙ্গুতে মৃত্যু হওয়া ১৮ জনের মধ্যে ৯ জন শিশু, ৬ জন পুরুষ ও ৩ জন নারী।

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page