September 18, 2026, 5:59 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় অটোরিকশা চালক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক সুমন মিয়া হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

আজ সোমবার দুপুরে কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ গ্রামের মোঃ শরীফ মিয়া এবং একই উপজেলার দড়িকান্দি গ্রামের আঃ কাদের জিলানী।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৬ মার্চ সন্ধ্যায় মোঃ ইসমাইলের ছেলে অটোরিকশা চালক সুমন মিয়ার অটোরিকশাটি বাঞ্ছারামপুর ফরদাবাদ রবির বাজার থেকে রামচন্দ্রপুর বাজারে যাওয়ার কথা বলে আসামি মোঃ শরীফ মিয়া ও আব্দুল কাদের জিলানী ভাড়া করেন। পুরাতন বাজার নতুন সড়কের কাছে যাওয়ার পর পূর্ব পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে গলায় ও মুখে গামছা পেচিয়ে সুমনকে শ্বাসরোধে হত্যা করে অটো নিয়ে পালিয়ে যায় তারা।

এ ব্যাপারে সুমন মিয়ার পিতা বাদী হয়ে দুইজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি এডভোকেট মোঃ রফিকুল ইসলাম বলেন, রায়ে রাষ্ট্রপক্ষ ও এজাহারকারী খুশি। আশা করছি, মহামান্য হাইকোর্ট এ রায় বহাল রেখে দ্রুত কার্যকর করবেন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page