September 18, 2026, 6:01 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

পিরোজপুরে বিজয়ী চেয়ারম্যানকে ফুলের মালা পরানো পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে বিজয়ী চেয়ারম্যান গাজী মিজানুর রহমানকে ফুলের মালা পরানো এসআই মজিবুল হককে প্রত্যাহার করা হয়েছে। তিনি নেছারাবাদ থানায় কর্মরত ছিলেন। সোমবার রাতে (১৭ জুলাই) তাকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর এসআই মজিবুল হককে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

জানা গেছে, সোমবার নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গাজী মিজানুর রহমান জয়লাভ করেন। তার কাছে পরাজিত হন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ফারজানা আক্তার। নির্বাচনের ফল ঘোষণার পর বিজয়ী চেয়ারম্যানের সমর্থকরা পাটিকেলবাড়ি পুলিশ ফাঁড়ির সামনের বাড়িতে জড়ো হয়ে উল্লাস করতে থাকেন। এ সময় সেখানে ফুলের মালা নিয়ে যান ওই এসআই। সেখানে বিজয়ী চেয়ারম্যানের গলায় ফুলের মালা পরিয়ে দেন।

তখন অনেকে মোবাইলে এ ঘটনার ভিডিও ধারণ করে ও ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। বিষয়টি আওয়ামী লীগ পরাজিত নৌকার প্রার্থী ফারজানা আক্তারের পক্ষ থেকে জেলা পুলিশ সুপারের নজরে আনা হয়। এরপর রাতেই পুলিশ সুপার তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করেন।

জানা গেছে, গত ৫ এপ্রিল গুয়ারেখা ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রব সিকদার মারা যান। তার মৃত্যুতে শূন্য হওয়া চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ফারজানা আক্তার মারা যাওয়া চেয়ারম্যানের পুত্রবধূ।

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী গাজী মিজানুর রহমান মিজান অটোরিকশা প্রতীকে পেয়েছেন তিন হাজার ৭০৭ ভোট। তার নিকটতম আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ফারজানা আক্তার তিন হাজার ১৯০ ভোট পেয়েছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page