September 18, 2026, 5:59 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

উত্তাল সাগরে ভাসমান ১৮ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড

বশির আল-মামুন, চট্টগ্রাম : চট্টগ্রামের গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে পড়া এফভি সাইফুর নামের একটি ফিশিং ট্রলারের ১৮ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।  মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার (১৪ জুলাই) এফভি সাইফুর নামের ফিশিং ট্রলার নোয়াখালী জেলার হাতিয়া এলাকা থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। একপর্যায়ে গত ১৫ জুলাই থেকে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি নিয়ন্ত্রনহীন ভাবে সমুদ্রে ভাসতে থাকে।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকল ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জেলেরা উদ্ধার সহায়তা চেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনে যোগাযোগ করে। পরবর্তীতে কোস্ট গার্ডের নিয়মিত টহল জাহাজ সবুজ বাংলার অধিনায়ক লে. কমান্ডার আব্দুল্লাহ-আল-মামুনের নেতৃত্বে রাত দেড়টায় সমুদ্রে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

প্রাথমিক ভাবে জেলেরা সমূদ্রে তাদের সঠিক অবস্থান নিশ্চিত করতে পারেনি। এমতাবস্থায় উত্তাল সমুদ্রে টানা সাড়ে তিন ঘণ্টা অভিযান চালিয়ে বিপজ্জনকভাবে ভাসতে থাকা ট্রলারটি আনুমানিক ৫টায় ১৮ জন জেলেসহ গভীর সমুদ্রে সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে আনুমানিক ১০ দশমিক ৬ নটিক্যাল মাইল উত্তর-উত্তর পশ্চিম থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

অতঃপর জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়। উদ্ধার পরবর্তী কার্যক্রমের জন্য কোস্ট গার্ড জাহাজ কর্তৃক জেলেসহ বোটটিকে কোস্ট গার্ড বার্থ পতেঙ্গায় নিয়ে আসা হয়।

তিনি বলেন, ফিশিং বোটটি উদ্ধারের পর ফিশিং বোটের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে বোটসহ জেলেদের হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page