October 16, 2026, 2:36 pm
শিরোনামঃ
ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
এইমাত্রপাওয়াঃ

২০৪১ সালের মধ্যে ৫টি পরমাণু বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠা করবে ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরান ২০৪১ সালের মধ্যে আরো পাঁচটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে যা থেকে ২০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। এরই মধ্যে বিদ্যুৎকেন্দ্রগুলোর নির্মাণ কাজ শুরু হয়েছে।

গতকাল (মঙ্গলবার) ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোহবের পরমাণু স্থাপনা উন্নয়ন বিষয়ক ওয়ার্কিং গ্রুপের সঙ্গে আলাপের সময় একথা বলেন। সরকারের পক্ষ থেকে এই প্রকল্পে অর্থায়নের ব্যাপারে দৃঢ়তার কথা তুলে ধরেন তিনি।
ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আরো বলেন, এসব পরমাণু প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে ইরানের পরমাণু প্রযুক্তি সম্পর্কিত জ্ঞান বাড়বে এবং প্রযুক্তির রূপান্তর ঘটবে। এসব প্রকল্প বাস্তবায়নের ফলে পরমাণু স্থাপনা নির্মাণ এবং ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ইরান স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে বলে তিনি আশা করেন।

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তিনি জানিয়েছেন, পাঁচটি ভিন্ন জায়গায় এসব পরমাণু বিদ্যুৎ স্থাপন করা হচ্ছে।

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান পরমাণু খাতে গত কয়েক বছরে ব্যাপক উন্নতি করেছে। আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর নানা রকম বাধা উপেক্ষা করে ইরান এই উন্নতি করতে সক্ষম হয়।

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page