September 18, 2026, 4:57 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

মোংলায় ভাড়াটিয়ার দখলে বাড়ি ; পথে পথে ঘুরছে প্রতিবন্ধী মালিকের সন্তানরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মোংলায় ঘর ভাড়া দিয়ে বিপাকে পড়েছেন শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তি। ওই বাড়িতে প্রতিবন্ধী মোতালেব জমাদ্দারের সন্তানেরা গেলে তাদেরকে মারধর করে বের করে দেওয়া হয়েছে।

বুধবার (১৯ জুলাই) সকালে পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের মোর্শেদ সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত মাসুদা বেগম (৪৮) তার এক সন্তান হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন মোতালেব জমাদ্দারের ছেলে মতিউর রহমান রানা। প্রেসক্লাবে সাংবাদিকদের তিনি বলেন, ২০০০ সালে মোর্শেদ সড়কে ১৫ দশমিক ৫০ শতক জমি ক্রয় করে বসবাস করে আসছিলেন তারা। পরে ২০০৩ সালে স্থানীয় সাইফুর রহমান সাব্বির নামে এক ব্যক্তিকে তাদের বাড়ি ভাড়া দেন। এরপর তারা কাজের উদ্দেশ্য ঢাকায় যান। ২০১৫ সাল পর্যন্ত নিয়মিত তাদের ঘর ভাড়া দিতে থাকেন।

তিনি আরও জানান, পরবর্তিতে ঘর ভাড়া নিয়ে টালবাহানা করেন এবং তাদের নামে মিথ্যা মামলা দিয়ে বাড়ি ছাড়া করেন। এনিয়ে ২০১৮ সালে থানায় জিডি করা হয়। এতে ক্ষীপ্ত হয়ে আরেকটি মামলা করেন ভাড়াটিয়া সাব্বির। পরে তিনি জাল কাগজ তৈরি করে বাড়িটি জবর দখলে নেন।

এনিয়ে পৌরসভাসহ বিভিন্ন দপ্তরে তারা অভিযোগ করেও কোন সূরাহ হয়নি বলে জানান মতিউর রহমান রানা। তিনি বলেন, এখন তাদের বাড়িতে উঠতে দিচ্ছেন না। তাই বাড়িতে উঠতে না পেরে পথে পথে ঘুরছেন তারা।

এ বিষয় বাড়ি দখলকারী সাইফুর রহমান সাব্বিরের ব্যবহৃত দুটি নম্বরে ফোন করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page