September 18, 2026, 4:58 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

ট্রেনের সাথে সেলফি তুলতে গিয়ে সীতাকুণ্ডে যুবকের মৃত্যু

বশির আলমামু চট্টগ্রাম :  চট্টগ্রামে রেল লাইনে দাড়িয়ে ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে কাটা পড়ে রুহুল আমিন হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জুলাই) সকাল ১১ টার সময় সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারী রেললাইনে ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিন ভোলা জেলার লাল মোহন থানার বদরপুর গ্রামের কারিগর বাড়ির বিল্লাত কারিগরের ছেলে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

স্থানীয় সুত্রে জানা যায়, নিহত যুবক আরও কয়েকজনের সঙ্গে রেললাইনে হাঁটার সময় ঢাকামুখী কর্ণফুলী এক্সেপ্রেস ট্রেনের সঙ্গে সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় নিহত হন।

চট্টগ্রাম রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন আল নোমান বলেন, ভাটিয়ারী রেল স্টেশন থেকে অন্তত এক কিলোমিটার উত্তরে রেললাইনের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page