September 18, 2026, 4:57 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুরে জাল টাকার মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদন্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লক্ষ্মীপুরে ৫০০ টাকার ২৭৮ নোট (এক লাখ ৩৯ হাজার) রাখার দায়ে আবদুল মতিন চৌধুরী (৪০) নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৯ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

মতিন রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের চরআফজল গ্রামের আবদুর রউফ কামরুলের ছেলে। তিনি মতিন চৌধুরী, মিজানুর রহমান, মিজানুর রহমান মতিন ও মিজানুর রহমান মুতিন পরিচয়ে বিভিন্নজনের সঙ্গে প্রতারণা করতেন।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বলেন, আসামির কাছ থেকে ৫০০ টাকা নোটের এক লাখ ২৯ হাজার জাল টাকা জব্দ করা হয়। আদালতে অভিযোগ প্রমাণিত হয়েছে। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

এজাহার সূত্র জানায়, মতিন ইয়াবা ও জাল টাকার ব্যবসায় জড়িত। চরআফজল গ্রামের বাড়িতেই তিনি ইয়াবা ও জাল টাকার ব্যবসা করছিল। ২০২১ সালের ১৮ এপ্রিল মতিনের বাড়িতে র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের একটি দল অভিযান চালায়। অভিযানকালে পালানোর সময় র‌্যাব মতিনকে আটক করে। পরে ইয়াবা ব্যবসার কথা স্বীকার করেন তিনি। পরে তার ঘর থেকে ৫১ পিস ইয়াবা জব্দ করা হয়। এছাড়া তার শয়নকক্ষের বিছানার তোষকের নিচ থেকে ৫০০ টাকা নোটের তিনটি বান্ডেল জব্দ করা হয়। এতে ৫০০ টাকার ২৭৮টি (১ লাখ ৩৯ হাজার টাকা) নোট ছিল। এছাড়া তার ঘর থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুইটি সীলসহ বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়। যা দিয়ে তিনি মানুষের সঙ্গে প্রতারণা করতেন। ঢাকার মতিঝিল, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও নোয়াখালীসহ দেশের বিভিন্ন থানায় তার নামে ১২টি মামলা রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page