September 18, 2026, 4:58 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

ভোলায় শব্দ দূষণের দায়ে ৩টি যানবাহনকে জরিমানা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভোলা জেলার সদর উপজেলায় আজ অতিরিক্ত মাত্রায় হর্ণ ব্যবহার করার দায়ে ৩টি যানবাহনকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে সদরের বাসস্ট্যান্ড সংলগ্ন ভোলা-চরফ্যাশন সড়কে জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত হুসাইন এই অভিযান পরিচালনা করেন।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: তোতা মিয়া বাসস’কে জানান, আজকের অভিযানে শব্দের মানমাত্রা অতিক্রমকারী যানবাহন বিলাস পরিবহনকে ২ হাজার টাকা, বাস মালিক সমিতি নামক যানবাহনকে ৫ হাজার ও আবু পরিবহনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় শব্দের মানমাত্রা পরিবীক্ষণ ও শব্দ সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
তিনি জানান, শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page