September 18, 2026, 4:57 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ; ২ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী লালাখাল এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে রুবেল হোসেন (২২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৬টায় সারী নদীর ১৩০১নং পিলার সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন জৈন্তাপুর উপজেলার কালিঞ্জিবাড়ী গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, লালাখাল সারী নদীর ১৩০১নং পিলার সংলগ্ন তেলাঞ্জি নামক স্থানে পাথর আনতে গেলে ভারতীয় খাসিয়ারা চোরাকারবারি মনে করে হঠাৎ গুলি চালায়। এতে রুবেল হোসেনসহ আরও দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেল হোসেনকে মৃত ঘোষণা করেন।

জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল বলেন, ভারতীয় খাসিয়াদের গুলিতে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। কী কারণে ভারতীয় খাসিয়ারা গুলি চালিয়েছে এটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page