September 18, 2026, 4:57 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহে চৌকিদারকে হত্যার দায়ে চার ভাইসহ ৭ জনের যাবজ্জীবন কারাদন্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়মনসিংহের গৌরীপুর থানার চৌকিদার রজব আলী হত‍্যা মামলায় সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এই রায়ে তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকালে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবরিনা আলী এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আব্দুল কদ্দুছ, তারা মিয়া, হাদিস মিয়া, আবু বকর, আতিউল্লাহ, মতিউর রহমান মতি ও ফকর উদ্দিন। এর মধ্যে তারা মিয়া পলাতক রয়েছেন। বাকিদের উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেন।

আদালতের পুলিশ পরিদর্শক সুমন তালুকদার এই তথ্য নিশ্চিত করে জানান, ২০০৬ সালের ১২ অক্টোবর গৌরীপুর উপজেলার বাহেরতলা এলাকায় আসামিদের হামলায় নিহত হন স্থানীয় চৌকিদার রজব আলী। এ ঘটনার একদিন পর ১৩ সেপ্টেম্বর নিহতের ছেলে হারুন অর রশিদ বাদী হয়ে ১১ জনকে আসামি করে থানায় হত‍্যা মামলা করেন। এরপর আসামিদের মধ্যে একজন মারা যান।

তিনি বলেন, ওই মামলায় বাকি আসামিদের মধ্যে সাত জনের বিরুদ্ধে বাদীর অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়। সেই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন।

এ ছাড়াও অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। তারা হলেন- আহসান উল্লাহ, আক্কাস আলী ও আবাদ উল্লাহ। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সঞ্জীব সরকার এবং আসামিপক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এ এইচ এম খালেকুজ্জামান।

এদিকে, এই রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করলেও আসামিদের স্বজনরা এই রায়ে ন‍্যায়বিচার পাননি বলে দাবি করেন। এক আসামির স্বজন মমিনুল ইসলাম রুবেল বলেন, আমরা এই রায়ে ন‍্যায় বিচার পাইনি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল কদ্দুছ, তারা মিয়া, হাদিস মিয়া ও আবু বকর আপন ভাই। তারা গৌরীপুর উপজেলার বাহেরাতলা গ্রামের মোকাল হোসেন মুন্সির ছেলে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page