August 2, 2026, 9:55 am
শিরোনামঃ
সুশাসন ফেরানো ও দুর্নীতি রোধই সরকারের প্রধান চ্যালেঞ্জ : অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহের মহেশপুরে ভুল রেকর্ডের সুযোগে ৫০ বছরের বসতভিটা দখলের চেষ্টা ; টাকা নিয়েও চক্রান্তের অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক চট্টগ্রামে চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১০ জন আহত যুদ্ধে আমারা জিতেছি : ইরানের স্পিকার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে হত্যা মামলায় ৮ জনের ফাঁসির আদেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারে হত্যা মামলায় ৮ জনের ফাঁসির আদেশ এবং একজনকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় চারজনকে খালাস দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা সবাই পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোশাররফ হোসেন এ রায় ঘোষণা করেন।

আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শওকত বেলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট শওকত বেলাল জানান, গত ২০০০ সালের ১৫ জুন কক্সবাজার শহরের রুমালিয়ারছড়ার বাঁচামিয়ারঘোণা এলাকার প্রবাসী মো. হোসেনের বাড়িতে তার মেয়ের জামাই মঞ্জুর আলমের নেতৃত্বে দুর্বৃত্তরা দরজা ভেঙে প্রবেশ করে। এ সময় তারা মো. হোছেনের মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে। এ ঘটনায় নিহতের স্ত্রী ছবুরা খাতুন বাদী হয়ে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা করা হলো। এ রায় ঘোষণার মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে জানিয়েছে বাদীপক্ষ।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page