April 24, 2026, 7:15 am
শিরোনামঃ
মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে  জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী শিক্ষাখাতে অনিয়মের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে : শিক্ষামন্ত্রী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে : সড়ক ও সেতু মন্ত্রী জামালপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ইরান-ইসরায়েল যুদ্ধ ইউরোপকে দুর্বল করছে : তুরস্কের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মধ্যেই অত্যাধুনিক অস্ত্র-গোলাবারুদ কিনছে ইসরায়েল ভোট জালিয়াতি ও সহিংসতার অভিযোগে উত্তপ্ত পশ্চিমবঙ্গের নির্বাচন
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলের মির্জাপুরে ২৯টি অবৈধ কয়লা চুল্লি গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের পাহাড়ী অঞ্চলে অবৈধভাবে গড়ে উঠা ২৯টি কয়লা তৈরীর চুল্লি গুড়িয়ে দেওয়া হয়েছে।
আজাগানা ইউনিয়নের মহিষ বাতান ও আজগানা এলাকায় গতকাল ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুচি রানী সাহা অভিযান পরিচালনা করে এই চুল্লিগুলো গুড়িয়ে দেন।
জানা গেছে, উপজেলার পাহাড়ী বনাঞ্চল মহিষ বাতান ও আজগানা এলাকায় কয়লা ব্যবসায়িরা ইট এবং মাটির বড়-বড় চুল্লি তৈরী করে বনের কাঠ পুড়িয়ে দীর্ঘদিন যাবত কয়লা উৎপাদন করে আসছিলেন। বিষয়টি জানার পর মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুচি রানী সাহা অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি ২৯টি চুল্লি গুড়িয়ে দেন। এর মধ্যে মহিষ বাতান এলাকায় ২৭টি এবং আজগানা গ্রামে ২টি চুল্লি গুড়িয়ে ধংস করে দেওয়া হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অবৈধ কয়লা ব্যবসায়িরা গাঁ ঢাকা দেন বলে উপজেলা ভূমি অফিসের নাজির মাজহারুল ইসলাম খান জানিয়েছেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুচি রানী সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এই অভিযান পরিচালনা করা হয়েছে। পাহাড়ী অঞ্চলে অবৈধভাবে গড়ে উঠা ২৯টি কয়লা তৈরীর চুল্লি গুড়িয়ে দেওয়া হয়েছে। এমন অভিযান অব্যহত থাকবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page