September 18, 2026, 3:51 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহে ভাতিজির দায়ের কোপে ফুফু নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়মনসিংহ সদরের চর নিলক্ষীয়া বিজয়নগর এলাকায় পারিবারিক কলহের জেরে ভাতিজির দায়ের কোপে নুরুন্নাহার (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনার পর ভাতিজি মারুফা আক্তার (২০) ও তার স্বামী মো. মানিককে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে কোতোয়ালি মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (সদর সার্কেল) শাহীনুল ইসলাম ফকির। এর আগে বুধবার রাত সোয়া ৮টার দিকে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত নুরুন্নাহার ওই এলাকার আ. কাদির ব্যাপারীর স্ত্রী।

শাহীনুল ইসলাম ফকির জানান, নিহতের বড় ভাই মাহতাব বিগত কয়েক বছর আগে মারা যাবার পর তার স্ত্রী ময়মুনা (৪৫) মেয়ে মারুফাকে নিয়ে স্বামীর বাড়িতেই বসবাস করছিল। কিন্তু সম্প্রতি ময়মুনা অন্যত্র বিয়ে করার পর পারিবারিক কলহের সৃষ্টি হয়। ননদ ও দেবরা তাকে বাড়ি থেকে বের করে দিতে চান। এনিয়ে গত রাতে তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হলে ময়মুনার মেয়ে মারুফা তার ফুফু নুরুন্নাহারকে দা দিয়ে বুকে কোপ দেয়। এতে ব্যাপক রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই মারা যান নুরুন্নাহার।

এ ঘটনায় আসামিরা পালিয়ে যেতে চাইলে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ঘটনার মাত্র চার ঘণ্টার মধ্যেই এই হত্যাকাণ্ডের মূলহোতা মারুফা ও তার স্বামী মানিককে তারাকান্দা উপজেলার বিসকা এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ ঘটনায় নিহতের ভাই লুৎফর রহমান বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। এসময় কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ, পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন, পরিদর্শক (অপারেশন) ওয়াজেদ আলী উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page