August 2, 2026, 10:53 am
শিরোনামঃ
সুশাসন ফেরানো ও দুর্নীতি রোধই সরকারের প্রধান চ্যালেঞ্জ : অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহের মহেশপুরে ভুল রেকর্ডের সুযোগে ৫০ বছরের বসতভিটা দখলের চেষ্টা ; টাকা নিয়েও চক্রান্তের অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক চট্টগ্রামে চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১০ জন আহত যুদ্ধে আমারা জিতেছি : ইরানের স্পিকার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

৯৯৯-এ কল করে তথ্য প্রদান ; গহীন পাহাড় থেকে দুই অপহরণকারী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সরকারের টোল ফ্রি ‘৯৯৯’ নম্বরে কল করে তথ্য দেওয়ার তিন ঘণ্টার মাথায় কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে দুজন অপহরণকারীকে আটক করেছে পুলিশ। এসময় স্থানীয়দের সহায়তায় তাদের হাতে অপহৃত এনজিও কর্মীসহ দুই জনকে উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন- টেকনাফের নয়াপাড়া রেজিস্টার ক্যাম্পের আই ব্লকের বাসিন্দা সেলিম, একই ক্যাম্পের জসিম উদ্দিন (১৯)। উদ্ধারকৃতরা হলেন নয়াপাড়া গ্রামের বাসিন্দা এনজিওর কর্মী মো. হাছান (৫৫) ও রোহিঙ্গা সাইফুল ইসলাম (১৯)। এর আগে শুক্রবার দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২৬ নম্বর শালবাগান রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের অপহরণ করা হয়।

টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, গতকাল বিকালে ৯৯৯-এ থেকে কল পেয়ে স্থানীয়দের সহায়তায় নয়াপাড়া ক্যাম্প সংলগ্ন ছনখোলা নামক পাহাড়ে ডাকাতদের আস্তানায় অভিযান শুরু করি। এ অভিযানে নয়াপাড়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে দুই কিলোমিটার দূরে পাহাড়ি আস্তানা থেকে অপহৃত ওই দুই জনকে উদ্ধার করা হয়। পরে তল্লাশি চালিয়ে দুই অপহরণকারীকে আটক করা হয়।

ওসি বলেন, আটককৃতদের কাছ থেকে দুইটি এলজি, দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও অপহরণ মামলা প্রক্রিয়াধীন। আসামিরা সংঘবদ্ধ ডাকাত-অপহরণকারী চক্র। অন্য আসামিদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page