September 18, 2026, 3:52 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

কুয়াকাটার আবাসিক হোটেল থেকে জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মীকে আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পটুয়াখালীর কুয়াকাটার একটি আবাসিক হোটেলে গোপন বৈঠকের অভিযোগে জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ জুলাই) দুপুর ২টার দিকে কুয়াকাটার আল-হেরা নামের আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটক নেতাকর্মীরা হলেন- ফরিদুল হক (৫৬), মোজাম্মেল হক (৭৫), ফারুক হোসেন (৫৭), আজিজুর রহমান (৩৮), আ. হান্নান (৫০), আরিফ হোসেন হাওলাদার (২৪), জাহিদুল ইসলাম (৪৬), রফিকুল ইসলাম (৫৪), এনামুল হক সরদার ৩৭) আ. হালিল হাওলাদার (৬৪) ও হারুন অর রশিদ (৫৭)। তাদের সবার বাড়ি ঝালকাঠি জেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ঝালকাঠি থেকে জামায়াত-শিবিরের ৫০-৬০ জনের একটি দল কুয়াকাটায় এসে হোটেল আল-হেরার তৃতীয় তলায় তিনটি কক্ষ ভাড়া নেন। পরে শনিবার সকাল থেকে তারা একত্রিত হয়ে জামায়াতের সাংগঠনিক কার্যক্রম, কর্মী সংগ্রহ কাজের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন অবস্থায় পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যান।

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক দাবি করেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ হোটেলে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করে। এ সময় তাদের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। হাসপাতালে ভর্তি করা হয়। তাদেরকে আটকের সময় ধর্মীয় উগ্রবাদ ছড়ায় এমন কিছু জিহাদি বই, মোবাইল ফোন, কর্মী সংগ্রহের বেশকিছু কাগজপত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page