October 2, 2026, 4:35 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হত্যার ঘটনায় ১ জন আটক

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে হানিফ আলী হত্যান্ডের ঘটনায় জামাল উদ্দিন (৩৮) নামে এক আসামীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।

শুক্রবার রাতে আজমপুর ইউনিয়নের আলামপুর গ্রামের মাঠে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। আটককৃত জামাল একই গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।

আজ ২২ জুলাই শনিবার সকালে নিহতের পিতা রফিকুল ইসলাম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা ৭/৮ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মাহমুদ জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে জামাল উদ্দীন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ১২/১৩ জনকে আসামী করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার বিকালে মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আলামপুর গ্রামের মাঠে ব্যবসায়ী বনাম কৃষকদের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ চলাকালীন সময় সংঘর্ষে আলামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে হান্ফি আলীকে(৩৭) ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে পিটিয়ে গুরুতর ভাবে আহত করে। পরে তাকে উদ্ধার করে কোঁটচাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page