August 2, 2026, 1:06 pm
শিরোনামঃ
রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গার পর সেনা মোতায়েন মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ আগামী নির্বাচনে চতুর্থবারের মতো জয়ী হওয়ার দৌড়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা  সুশাসন ফেরানো ও দুর্নীতি রোধই সরকারের প্রধান চ্যালেঞ্জ : অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহের মহেশপুরে ভুল রেকর্ডের সুযোগে ৫০ বছরের বসতভিটা দখলের চেষ্টা ; টাকা নিয়েও চক্রান্তের অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক
এইমাত্রপাওয়াঃ

জয়পুরহাটে মাদক মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জয়পুরহাটে পৃথক মাদক মামলায় নারীসহ চার জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

সোমবার (২৪ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ ও স্পেশাল ট্র্যাইবুন্যাল ৫ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সরকারি কৌসলি নৃপেন্দ্র নাথ মণ্ডল।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- পাঁচবিবি উপজেলার মির্জাপুর গ্রামের আজাদুল ইসলাম, নন্দইল গ্রামের আমিনুল ইসলাম, ধরঞ্জী মন্ডলপাড়ার আব্দুর রহমান এবং বগুড়ার মালগ্রামের আব্দুর রহমানের স্ত্রী রেবা খাতুন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ৮ জুলাই রাতে পাঁচবিবি উপজেলার মির্জাপুর গ্রামে আজাদুলের বাড়িতে ফেনসিডিল ক্রয় বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদে সেখানে অভিযান চালায় র‌্যাব। এ সময় ২০১ বোতল ফেনসিডিলসহ তিন জনকে গ্রেফতার করা হয়। অন্যদিকে ২০১৯ সালের ৪ জুন পাঁচবিবি উপজেলার ভুইডোবা সীমান্তে ৫৮০টি বুপ্রেনরফিন ইনজেকশনসহ রেবা নামে এক নারীকে গ্রেফতার করে বিজিবি। এ দুটি ঘটনায় থানায় পৃথক মামলা দায়ের পর পৃথক অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page