April 20, 2026, 3:40 pm
শিরোনামঃ
জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী প্রশ্নফাঁস শনাক্তে থাকবে সাইবার নজরদারি : শিক্ষামন্ত্রী পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সাক্ষাৎ আগামীবার হজের খরচ যেন মধ্যবিত্তের নাগালে থাকে সে ব্যবস্থা করবো : বিমান প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জাহাজ নিরাপদ চলাচল নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে ইরান সরকার মেহেরপুরে গুলি-বোমা হামলায় বিএনপি নেতা আহত কক্সবাজারে স্লুইসগেট ভেঙে শত শত একর জমি প্লাবিত ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি বাতিলের আহ্বান করলো স্পেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনার পরিকল্পনা নেই : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা
এইমাত্রপাওয়াঃ

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ নির্মাণ ও  উৎক্ষেপণে সহযোগিতা করতে এয়ারবাস- এর আগ্রহ প্রকাশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফ্রান্সের আন্তর্জাতিক মহাকাশযান নির্মাণ প্রতিষ্ঠান এয়ারবাস বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ নির্মাণ ও উৎক্ষেপণে বাংলাদেশকে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে।
সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সাথে ঢাকায় নিযুক্ত ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অব মিশন গিয়োম  অধ্রা দ্যো কোরধ্রেরের নেতৃত্বে এয়ারবাস’র তিন সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে এই আগ্রহের কথা জানায়।
সাক্ষাতকালে তারা বঙ্গবন্ধু স্যাটেলাইট -২ তৈরি, উৎক্ষেপণ এবং অরবিটাল স্লট বরাদ্দ এবং স্যাটেলাইটটির ধরনসহ বিস্তারিত বিষয়াদি নিয়ে মত বিনিময় করেন।
এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশে গত সাড়ে ১৪ বছরে ডিজিটাইজেশনের ধারাবাহিকতায় বিস্ময়কর অগ্রগতি হয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর সফল উৎক্ষেপণ বর্তমান সরকারের অন্যতম অর্জন। এর মাধ্যমে বাংলাদেশ পরিণত হয়েছে স্যাটেলাইট ক্লাবের ৫৭ তম গর্বিত সদস্যে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ দেশের টেলিভিশন চ্যানেলসমূহের সম্প্রচারসহ দুর্গম অঞ্চলে ডিজিটাল সংযোগ স্থাপন ও প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে নিরবচ্ছিন্ন ডিজিটাল সংযোগ স্থাপনে অভাবনীয় ভূমিকা রাখছে।
বঙ্গবন্ধু স্যাটেলাইট -২ এর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এটি হবে আর্থ অবজারভেটরি স্যাটেলাইট। তিনি বলেন, ‘বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা বাস্তবায়নে আমরা কাজ করছি। ২০১৮ সালের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ধারাবাহিকতায় ২০২১ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ফাইভ-জি যুগে প্রবেশ করেছে। তৃতীয় সাবমেরিন ক্যাবল সংযোগ স্থাপনের কার্যক্রম চলছে।’ মন্ত্রী বঙ্গবন্ধু  স্যাটেলাইট -১ নির্মাণ ও উৎক্ষেপণে ফ্রান্সের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
ডেপুটি হেড অব মিশন ডিজিটাল প্রযুক্তির বিকাশে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন। প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন, এয়ারবাস এর সিনিয়র  ভাইস প্রেসিডেন্ট স্টিফেন ভেসবাল ও প্রধান প্রতিনিধি মোরাদ বউরোফেলা।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page