April 24, 2026, 12:52 pm
শিরোনামঃ
দেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজধানীতে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে লোক ভাড়া করে সাবেক স্বামীকে তুলে আনার সময় নারী আটক ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে ১১ দিন আগে উদ্ধার হওয়া লাশটি আফগান নাগরিকের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প   পাকিস্তান সেনাবাহিনীর খাইবার অভিযানে ২২ জন ভারত সমর্থিত বিদ্রোহী নিহত ন্যাটো দেশগুলোকে শাস্তি দেবে যুক্তরাষ্ট্র হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য ফি মওকুফ করছে ইরান মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা
এইমাত্রপাওয়াঃ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা বিএনপি নেতা চাঁদ এবার সাতক্ষীরায় রিমান্ডে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে সাতক্ষীরায় করা মামলায় রাজশাহী বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর ইকবাল হোসেন পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে মঙ্গলবার (২৫ জুলাই) জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জিয়ারুল ইসলাম দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বেলা ১১টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আবু সাঈদ চাঁদকে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি তামিম আহমেদ সোহাগ। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন কামরুজ্জামান ভুট্টো ও এস এম আকবর আলী।

সাতক্ষীরা জজ আদালতের সরকারি কৌঁসুলি আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি আগে গ্রেফতার থাকায় রবিবার (২৩ জুলাই) এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। আজ আদালতে তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক দুই দিনের মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বক্তব্য দেন বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ। ২৫ মে সাতক্ষীরার আমলি আদালত—১ এ মামলাটি করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ—সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সাইদুজ্জামান জিকো। সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর মামলাটি আমলে নিয়ে সদর থানার ওসিকে এফআইআর মূলে রেকর্ড করার আদেশ দেন।

সাতক্ষীরা ছাড়াও দেশের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আরও কয়েকটি মামলায় তাকে রিমান্ডে নিয়েছে পুলিশ।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page