September 18, 2026, 2:10 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় গৃহকর্মী হত্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদন্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লার দাউদকান্দিতে শিশু মরিয়ম আক্তার (৭) হত্যার দায়ে স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ৩০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৫ জুলাই) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর পূর্বপাড়ার মৃত শাহআলমের ছেলে মো. এনামুল এলাহী শুভ ও তার স্ত্রী মোছা. নাদরাতুল নাঈম আহমেদ।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, ২০২০ সালের ২৭ অক্টোবর দিনগত রাতে গৃহকর্মী শিশু মরিয়মকে শারীরিক নির্যাতনের পর হত্যা করেন এনামুল এলাহী শুভ ও তার স্ত্রী। মরদেহ চাদরে পেঁচিয়ে পরদিন স্বামী-স্ত্রী দুজন মিলে প্রাইভেটকারে গ্রামের বাড়ি নিয়ে যান। এ সময় মরিয়মের পরিবারের লোকজন মরদেহের শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য ছিদ্র, চামড়া ছোলা ও কালচে জখম দেখে হোসেনপুর থানা পুলিশকে খবর দেন। পুলিশ এসে স্বামী-স্ত্রীকে আটক করেন।

এ ঘটনায় ২০২০ সালের ২৯ অক্টোবর নিহত মরিয়মের বাবা বাদী হয়ে মোছা. নাদরাতুল নাঈম আহমেদ ও মো. এনামুল এলাহী শুভ কে আসামি করে দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রাজীব কুমার সাহা ঘটনার তদন্তপূর্বক আসামি নাদরাতুল নাঈম আহমেদ ও মো. এনামুল এলাহী শুভর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আনিত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়। পরে সাত সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page