September 18, 2026, 3:14 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে বন্ধুর বোনকে রক্ত দিতে গিয়ে কলেজ ছাত্র খুন ; ঘাতক আটক হয়নি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরে বন্ধুর বোনকে রক্ত দিতে গিয়ে প্রান্ত মিত্র (২৩) নামে এক কলেজ ছাত্র খুন হয়েছেন। মঙ্গলবার (২৫ জুলাই) সকালে শহরের আলীপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে সোমবার দিবাগত রাত ২টার দিকে প্রান্ত তার এক বন্ধুর বোনকে রক্ত দিতে বাসা থেকে বের হয়।

নিহত প্রান্ত সরকারি রাজেন্দ্র কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি রাজবাড়ীর পাচুরিয়া গ্রামে।

নিহতের স্বজনরা জানান, সোমবার রাত ২টার দিকে নিহত প্রান্তের বন্ধু হৃদয় ফোন দিয়ে বলে- ‘তার বোনের সিজার অপারেশন করতে রক্ত লাগবে’। রক্ত দিতে প্রান্ত তখনই বাসা থেকে বের হয়। সকাল হয়ে গেলেও প্রান্ত বাসায় না ফেরায় দুশ্চিন্তায় পরে যায় পরিবারের সদস্যরা। মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও তা বন্ধ পাওয়া যায়। সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আলীপুর ব্রিজের কাছে ছুটে আসে পরিবারের সদস্যরা। সেখানে তার লাশ দেখতে পায়।

কোতয়ালী থানার এসআই শামিম হাসান বলেন, সকালে খবর পেয়ে আলীপুর ব্রিজ এলাকা থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, নিহত প্রান্তের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে, হত্যার কারণ এখনো জানা যায়নি। রহস্য উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার বিস্তারিত বলা যাবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page