August 2, 2026, 2:07 pm
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারের সমালোচনা অপরাধ নয় ; রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ : তথ্যমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই বললেই চলে : জোট মহাসচিব ঘরে বসে ফসলের রোগ শনাক্ত করবে মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’  ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গার দর্শনায় ৮টি ছাগলসহ ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গার দর্শনায় ছাগল চড়ানোর সময় ট্রেনে কাটা পড়ে নূরজাহান খাতুন (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এসময় তার প্রায় ৮টি ছাগল ট্রেনে কাটা পড়ে মারা যায়। বুধবার (২৬ জুলাই) সকালে চিলাহাটিগামী রুপসা এক্সপ্রেস ট্রেনে চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দর্শনার শাপলা পার্ক সংলগ্ন ছোট পুলের নিকট এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূরজাহান খাতুন ওরফে নুরী উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের মৃত আবুল কালাম মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় বুধবার সকালে নুরজাহান ছাগল চড়াতে যান। রেললাইনের উপর দিয়ে ছাগল নিয়ে যাচ্ছিলেন। অসাবধানতায় ট্রেনে কাটা পড়েন নূরজাহান। এ সময় তার ৮টি ছাগলও কাটা পড়ে।

দর্শনা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান ঢাকা পোস্টকে বলেন, ট্রেনে কাটা পড়ে নূরজাহান নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page