September 18, 2026, 2:11 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে সিঁধ কাটা ঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় নারীর লাশ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সিঁধ কাটা ঘর থেকে মনোয়ারা বেগম (৬০) নামে এক নারী কবিরাজের হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা তাকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (২৬ জুলাই) সকালে বুড়িরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মনোয়ারা বেগম হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর সাগরিয়া গ্রামের মৃত আজহারুল ইসলাম আজাদের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর মৃত্যুর পর মনোয়ারা বেগম এক ছেলে ও এক মেয়েসহ বাড়িতে বসবাস করতেন। পরবর্তীতে তার ছেলে চট্টগ্রাম ও মেয়ে অন্য জায়গায় চলে যাওয়ায় বাড়িতে একাই থাকতেন তিনি। প্রতিদিনের মতো রাতে তিনি নিজের বাড়িতেই ছিলেন। বুধবার সকালে স্থানীয় লোকজন তার ঘরের বাইরে সিঁধ কাটা দেখে ভেতরে ঢুকে হাত-পা বাঁধা অবস্থায় মনোয়ারার মরদেহ দেখতে পান। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো. ওহিদুর রহমান বলেন, বৃদ্ধা ওই নারী গ্রামে ঝাড়ফুঁক ও কবিরাজি করতেন। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে কেউ সিঁধ কেটে তার ঘরে ঢুকে তাকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেছে। সকালে আশপাশের লোকজন বিষয়টি দেখে পুলিশে খবর দেয়।

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন মরদেহের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরিবারের অভিযোগ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page