August 2, 2026, 2:06 pm
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারের সমালোচনা অপরাধ নয় ; রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ : তথ্যমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই বললেই চলে : জোট মহাসচিব ঘরে বসে ফসলের রোগ শনাক্ত করবে মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’  ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মুন্সীগঞ্জে জঙ্গি সংগঠন শারক্বীয়ার আমিরসহ ৩ জন ৫ দিনের রিমান্ডে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুন্সীগঞ্জের লৌহজং থেকে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আমির আনিসুর রহমানসহ গ্রেফতার তিন জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৬ জুলাই) সাড়ে ১২টার দিকে শুনানি শেষে জেলার আমলি আদালত-৩-এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজনীন আক্তার আসামিদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা লৌহজং থানার পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, আসামিদের ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়েছিল। বিচারক পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আদালত পুলিশের ইন্সপেক্টর জামাল হোসেন জানান, সোমবার (২৪ জুলাই) ভোরে লৌহজং উপজেলার বড় নওপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালায় র‍্যাব। পরে সেখান থেকে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আমির আনিসুর রহমানসহ তিন জনকে আটক করা হয়। এ সময় দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, উগ্রবাদী বই ও নগদ অর্থ জব্দ করা হয়।

তিনি আরও জানান, পরে তাদের বিরুদ্ধে লৌহজং থানায় মামলা করে পুলিশ। সেই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে রিমান্ড আবেদন করা হয়।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page