July 9, 2026, 12:56 am
শিরোনামঃ
চট্টগ্রামে পৃথক পাহাড় ধসে চট্টগ্রাম নগরী ও জঙ্গল সলিমপুরে দুই শিশুর মৃত্যু মাগুরা পৌর নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে মাসুদ হাসান খান কিজিল দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে : অর্থমন্ত্রী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু : তথ্য উপদেষ্টা সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে কক্সবাজারে বিদেশি পর্যটককে ধর্ষণ চেষ্টা মামলা ; তিনজনের ১০ বছর করে কারাদণ্ড চাঁদপুরে ৪ বছরের শিশু ধর্ষণচেষ্টায় যুবক আটক গাজায় বসতি স্থাপন কেবল শুরু : ইসরায়েলের অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের পর এবার লিবিয়ায় শান্তি ফেরানোর পথে পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

ভারতে গরুর গোবর ও গো-মূত্র থেকে শ্যাম্পু-দাঁতের মাজন তৈরিতে চলছে গবেষণা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গোবর এবং গোমূত্র থেকে কি টেকসই এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য তৈরির মাধ্যমে কৃষক সমাজের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব? এ বিষয়ে গবেষণা করছেন ভারতের আইআইটির (বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়) গবেষকরা।

তারা মনে করছেন, গবেষণা সফল হলে বদলে দেওয়া যাবে গ্রামীণ ভারতের অর্থনৈতিক চিত্র। সাম্প্রতিক গবেষণা- সায়েন্টিফিক ক্যারাকটারাইজেশন মেথডস ফর বেটার ইউটিলাইজেশন অব ক্যাটল ডাং অ্যান্ড ইউরিন: এ কনসাইস রিভিউতে তেমনই দাবি করা হয়েছে।

ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এই প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করেছে। গবেষক দলের অন্যতম সদস্য তথা আইআইটির (বিএইচইউ) স্কুল অব বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক অভিষেক সুরেশ ধোবলে জানিয়েছেন, কৃষকরা গরুর দুধ ছাড়াও মূত্র এবং গোবর থেকেও আর্থিক ভাবে লাভবান হতে পারেন। তবে তিনি বলছেন, এ ধরনের বৈজ্ঞানিক গবেষণায় ঘাটতি রয়েছে। সেই ঘাটতি দূর করতেই তাদের পরিশ্রম।

বিজ্ঞানীরা মনে করছেন, এই গবেষণার জেরে শুধু যে এ বিষয়ে সামগ্রিক জ্ঞানবৃদ্ধি হচ্ছে তা-ই নয়, বরং আগামি দিনে আরও প্রগতিশীল গবেষণার দরজাও খুলে যাচ্ছে।

গরুর গোবর এবং গোমূত্রের প্রোফাইলিংয়ের মাধ্যমে প্রাচীন তথা প্রচলিত গ্রামীণ ধ্যানধারণাকেও বৈজ্ঞানিক মানদণ্ডে অন্তর্ভুক্ত করা সম্ভব। যা আগামি দিনে গোবর এবং গোমূত্র থেকে তৈরি দাঁতের মাজন, চুলের তেল, শ্যাম্পু, কন্ডিশনার প্রভৃতির অর্থনৈতিক প্রগতির পথ প্রশস্ত করতে পারে।

এ বিষয়ে ডিরেক্টর অধ্যাপক প্রমোদকুমার জৈনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিষেক সুরেশ। এ ধরনের বিশেষ গবেষণার মাধ্যমে ভারতের গ্রামীণ অর্থনীতিতে গরুর উপযোগিতা আরও দৃঢ় হবে বলে মনে করেন তিনি। সূত্র: আনন্দবাজার পত্রিকা

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page