October 31, 2026, 12:35 am
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

খুলনায় যাকাত আদায়ের নিয়ম কানুন বিষয়ে আলোচনা সভা 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  খুলনায় যাকাত আদায়ের নিয়ম কানুন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর উদ্যোগে গতকাল শনিবার খুলনা মহানগরীর কেডিএ মিনি কমিউনিটি সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এ সেমিনারে যাকাত ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিকীকরণ, যাকাতের ধর্মীয় তাৎপর্য, যাকাতের অর্থ সহায়তার মাধ্যমে দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসেবা কার্যক্রম, অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও কারিগরি প্রশিক্ষণসহ সিজেডএমের বিভিন্ন কর্মসূচির বিষয়ে আলোকপাত করা হয়।

সিজেডএম এর ডেপুটি ম্যানেজার মো. রাকিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান আলোচক ছিলেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স কর্নেল (অব.) মো. জাকারিয়া হোসেন।

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য রুহুল আমীন কুতুবুদ্দিন আহমাদের সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য দেন, খুলনা পাবলিক কলেজের ভাইস প্রিন্সিপাল আবু সিদ্দিকুর রহমান, খুলনার জামিয়া ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার মুফতি, মুহাদ্দিস মুফতি মাহফুজুর রহমান ও মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, ইন্সটিটিউট অব ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স এর কনসালটেন্ট শায়খ তারেক মাহমুদ আল আজহারী।

এসময় উপস্থিত ছিলেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর এসিস্ট্যান্ট ম্যানেজার মোহাম্মদ ফখরুল ইসলাম এবং খুলনা নগরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, যাকাতের মূল লক্ষ্য হচ্ছে গ্রহীতাকে আর্থিকভাবে সচ্ছল করে তোলা, যাতে গ্রহীতারা স্বাবলম্বী হতে পারে। তাই বিগত ১৭ বছর ধরে যাকাত ব্যবস্থাপনায় কাজ করছে সিজেডএম। প্রতিষ্ঠানিক উপায়ে যাকাত প্রদান করলে টেকসই হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

সেমিনারে শায়খ তারেক মাহমুদ আল আজহারী ব্যাক্তিগত যাকাত ও ব্যবসায়িক যাকাত নিরুপনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। মুফতি মাহফুজুর রহমান যাকাত বিষয়ক মাসয়ালা মাসায়েল ও প্রশ্নোত্তর অংশে শ্রোতাদের যাকাত বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন ও স্বাবলম্বী করার জন্য মূলধন হস্তান্তরসহ নানাবিধ কর্মসূচির আওতায় ইতোমধ্যে প্রায় ১৮ লাখ মানুষ সহায়তা পেয়েছে। সিজেডএমের কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে জীবিকা বা আয়-বর্ধক কর্মসূচি, মুদারিব, প্রাক-প্রাথমিক স্বাস্থ্যসেবা ইত্যাদি।

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page