November 19, 2026, 7:22 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

রোহিঙ্গাদের অভাব-অভিযোগের কথা শুনলেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল। এ সময় নানা অভাব-অভিযোগের পাশাপাশি নিরাপদ প্রত্যাবাসনে সহযোগিতার দাবি জানান রোহিঙ্গারা। ইইউর প্রতিনিধি দল মনোযোগ সহকারে রোহিঙ্গাদের কথা শোনেন।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে প্রতিনিধি দলের সদস্যরা কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দর থেকে সরাসরি ইইউ প্রতিনিধি দল উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান বেলা সোয়া ১১টায়।

প্রতিনিধি দলটি প্রথমে উখিয়ার কুতুপালং ৪ নম্বর ক্যাম্পে পৌঁছে ইউএনএইচসিআর পরিচালিত রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন কার্যক্রম পরিদর্শন করেন। পরে তারা ইউনিসেফ পরিচালিত রোহিঙ্গা শিশুদের লার্নিং সেন্টারে যান। সেখানে রোহিঙ্গাদের শিক্ষা কার্যক্রম পরিদর্শন ও তাদের সঙ্গে কথা বলেন।

দুপুর ১২টার দিকে দলটি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ই ভাউচার সেন্টার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) পরিচালিত রোহিঙ্গাদের কালচারাল সেন্টার পরিদর্শনের পর রোহিঙ্গা প্রতিনিধি নেতাসহ সাধারণ রোহিঙ্গা নারী-পুরুষ ও যুবকদের সঙ্গে কথা বলেন।

এ সময় রোহিঙ্গারা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোরেরকে রোহিঙ্গা নারী রাবেয়া খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমরা রোহিঙ্গা জাতি। মিয়ানমার আমাদের দেশ। মিয়ানমার সেনাবাহিনী আমাদের ওপর নির্যাতন চালানোর পর পালিয়ে আমরা বাংলাদেশে আশ্রয় নিয়েছি। দীর্ঘ ৬ বছর পার হলেও আমরা নিজেদের দেশে ফেরত যেতে পারিনি। ক্যাম্পের জীবন আমাদের আর ভালো লাগে না।

অন্য রোহিঙ্গারা বলেন, দাতা সংস্থার পক্ষ থেকে আস্তে আস্তে আমাদের খাদ্য সামগ্রী কমিয়ে ফেলা হচ্ছে। আমরা প্রথমে পেতাম ১২৪০ টাকা, তা কমিয়ে ১০০০ টাকা করা হয়। এখন তা আরও কমিয়ে ৮৪০ টাকায় নামানো হয়েছে। এভাবে চলতে থাকলে আমাদের চলাটা কঠিন হয়ে পড়বে।

কাদের হোসাইন নামে আরেক রোহিঙ্গা বলেন, শরণার্থী জীবন আমাদের আর ভালো লাগে না। দাতা সংস্থা খাদ্য সহায়তা দিন দিন কমাচ্ছে। সমানে বাড়ছে খুন-অপহরণ ও গোলাগুলি। আমরা অনেক বিপদের মাঝে সময় পার করছি। তাই নিরাপদ প্রত্যাবাসনের মাধ্যমে আমরা নিজ দেশে ফেরত যেতে চাই।

রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার পর ইইউর প্রতিনিধি দলটি বিকেল ৩টার দিকে কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কার্যালয়ে যান। সেখানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করন। রাতে কক্সবাজারে অবস্থানরত জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাদের।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোরের সঙ্গে সফরসঙ্গী রয়েছেন ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) রাজনৈতিক উপদেষ্টা ভিক্টর ভেলেক, ঢাকাস্থ ইইউর দূত চার্লস হোয়াইটলি ও ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) সেবাস্টিয়ান রিগার-ব্রাউন, ইইউ বাংলাদেশের হেড আনা অরল্যান্ডিনি। এছাড়া প্রশাসন ও শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের সঙ্গে আছেন।

 

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page