July 15, 2026, 4:38 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে পুলিশের অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার ; পিতা-পুত্রসহ ৪ জন আটক  স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী দেশের ৫৯ উপজেলা বন্যাকবলিত ; ৫৪ জন নিহত : দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বাংলাদেশে ইউএনডিপির নতুন আবাসিক প্রতিনিধির দায়িত্ব নিলেন স্টিভেন রড্রিগেস রূপপুর বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় প্রশিক্ষণ নিয়েছেন ১,৩৩৬ বাংলাদেশি ব্রাহ্মণবাড়িয়ায় লরিতে দুর্বৃত্তদের হামলা ; চট্টগ্রামের মিরসরাই থেকে চালকের মরদেহ উদ্ধার ময়মনসিংহে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার আগামী শুক্রবার ভেঙে দেওয়া হবে ইসরায়েলের সংসদ ; নির্বাচন অক্টোবরে আইআরজিসির প্রতি সমর্থন নিষিদ্ধ করলো যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র জলদস্যু রাষ্ট্রে পরিণত হবে : ব্রাজিলের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

আগামী ২ আগস্ট রংপুরে ৩০টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী : সুজিত রায় নন্দী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী ২ আগস্ট আওয়ামী লীগ আয়োজিত রংপুর জিলা স্কুল মাঠের বিভাগীয় মহাসমাবেশ থেকে বিভাগের ৩০টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটাই জানিয়েছেন দলের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে মাঠ পরিদর্শন শেষে নগরীর আরডিআরএস ভবনে সাংবাদিকদের এ তথ্য দেন তিনি।

সুজিত রায় নন্দী বলেন, প্রধানমন্ত্রীর কাছে চাইতে হয় না, তিনি খোঁজ খবর নেন। তিনি জানেন কখন কী করতে হবে। রংপুরবাসী না চাইতেই উনার কাছে অনেক কিছু পেয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের পুত্রবধূ হিসেবে রংপুরের উন্নয়ন নিজ কাঁধে নিয়েছিলেন এবং উন্নয়নের মধ্যদিয়ে রংপুরকে বদলে দিয়েছেন। এবারো তিনি রংপুরকে সুখবর দিবেন। এখন আমাদের রংপুরের পক্ষ থেকে দেওয়ার পালা। সেই সুযোগ এসেছে। মাননীয় প্রধানমন্ত্রীর জনসমাবেশ কে জনসমুদ্রে পরিণত করে উনার প্রতি কৃতজ্ঞতা জানাবে রংপুরবাসী, আমরা সেই প্রত্যাশা করছি এবং সেই অপেক্ষায় রয়েছি। আশা করছি, স্মরণকালের সমাবেশ উপহার দিয়ে দেখিয়ে দিবে গোটা বাংলাদেশকে রংপুরবাসী।

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সুজিত রায় নন্দী বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকার কাজ করছেন। সেটি সময় বলে দিবে। অচিরেই তিস্তার উন্নয়নে কাজ হবে।

প্রধানমন্ত্রীর জনসমাবেশে নিরাপত্তা বিষয়ে সুজিত রায় নন্দী সাংবাদিকদের বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সরকারিভাবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে সরকার। এসএসএফসহ সরকারের বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থা বিষয়গুলো দেখছেন। তাছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে নিরাপত্তার জন্য ৩০০ ভলানটিয়ার থাকবেন মাঠে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ কে এম ছায়াদত হোসেন বকুল, আহ্বায়ক কমিটির সদস্য মোতাহার হোসেন মন্ডল মওলা, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইদ্রিস আলী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের সদস্য সুমনা আক্তার  লিলি, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page