September 18, 2026, 1:17 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে জামায়াতের মিছিল থেকে পুলিশের ওপর হামলা ; ২১ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৮ জুলাই) দুপুরে জুমার নামাজের পর নগরীর ডবলমুরিং থানাধীন চৌমুহনী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে সিএমপির ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার মুকুল চাকমাসহ একাধিক পুলিশ সদস্য আহত ও পুলিশকে বহন করা একটি পিকআপ ভাঙচুর করেছে জামায়াত-শিবিরের কর্মীরা। এ ঘটনায় পুলিশ ২১ জনকে আটক করেছে।

ডবলমুরিং থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, পূর্বের অনুমতি ছাড়া আগ্রাবাদ বাদামতলি মোড় থেকে জামায়াত-শিবির মিছিল নিয়ে চৌমুহনীর দিকে আসে। তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপসহ হামলা করে। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। মিছিল থেকে পুলিশের একটি পিকআপ ভাঙচুর করা হয়েছে।

তিনি আরও বলেন, সহকারী কমিশনারসহ (ডবলমুরিং) বেশ কয়েকজন পুলিশ হামলায় আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মিছিল থেকে ২১ জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে এ বিষয়ে জানার জন্য জামায়াতে ইসলামীর কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, কেন্দ্রঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার নগরীর আন্দরকিল্লা মোড়ে বিক্ষোভ মিছিল-সমাবেশ করার ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামী। তবে পুলিশ মিছিলের অনুমতি দেয়নি।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page