September 18, 2026, 1:24 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

খুলনায় বাস-প্রাইভেটকারের সংঘর্ষে ২ জন নিহত ; আহত ২০

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনায় প্রাইভেটকার ও বাসের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন। শনিবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার মেছাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্য একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মাদারীপুর জেলার বাসিন্দা বেবী বেগম। এখন পর্যন্ত নিহত অন্য ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আহত ১০ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১০ জনকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া বলেন, খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে বাস উল্টে যায় এবং প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় ২২ জন হতাহত হন। খবর পেয়ে দ্রুত হতাহতদের উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস স্থানীয় জনতার সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও খুলনা মেডিকেল হাসপাতালে নেয়। এ ঘটনা দুজন নিহত হয়েছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page