September 18, 2026, 1:18 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত হয়েছেন।

শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় কালকিনি পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ জনারদন্দী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কবির হাওলাদার (৫৫) ওই এলাকার মৃত আলতাজউদ্দিন হাওলাদারের বড় ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে কালকিনি পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ জনারদন্দী গ্রামের সবুর হাওলাদারের সঙ্গে তার আপন ভাই কবির হাওলাদারের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে শনিবার সন্ধ্যায় ছোট ভাই সবুর হাওলাদার বড় ভাই কবির হাওলাদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন।

পরে স্থানীয়রা কবির হাওলাদারকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় কাউন্সিলর আনিসুজ্জামান জানান, “জমিজমা নিয়ে আপন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। বেশ কয়েকবার এনিয়ে সালিশ-মিমাংসা করা হয়। তারপরও হঠাৎ শনিবার বিকালে ছোট ভাই সবুর ও তার ছেলেরা মিলে বড় ভাই কবির হাওলাদারকে কুপিয়ে মেরে ফেলে। আমরা প্রশাসনের কাছে এ ঘটনার কঠিন বিচার চাই।”

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সুস্মিতা রায় জানান, “নিহত কবির হাওলাদারের পেটে ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। গলার আঘাতের কারণে তার শ্বাসনালী কেটে গেছে। রোগীকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।”

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান ঘটনা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত হত্যাকারীদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page