August 2, 2026, 3:13 pm
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারের সমালোচনা অপরাধ নয় ; রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ : তথ্যমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই বললেই চলে : জোট মহাসচিব ঘরে বসে ফসলের রোগ শনাক্ত করবে মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’  ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে গুলিতে এক রোহিঙ্গা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়া ক্যাম্পে গুলিতে মো. সলিম (৪৫) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। শনিবার (২৯ জুলাই) রাতে উখিয়ার কুতুপালং ২-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকে এ ঘটনা ঘটে।

মো. সলিম (৪৫) উপজেলার ৭ নম্বর ক্যাম্পের মো. নজির হোছনের ছেলে।

স্থানীয়দের বরাতে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘শনিবার রাতে কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকে আরসার (আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি) একদল সন্ত্রাসী মো. সলিমকে গুলি করে রাস্তার ওপর ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন, সলিমের পায়ে গুলি লেগে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।’

ওসি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। ঘটনার কারণ ও জড়িতদের চিহ্নিত করতে পুলিশ অভিযান চালাচ্ছে।’

ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page