April 24, 2026, 7:28 pm
শিরোনামঃ
বিরোধী দলের নয় সরকারের মাথায় স্বৈরাচারের ভূত চেপে বসেছে : জামায়াতের সেক্রেটারী গোলাম পরওয়ার ঝিনাইদহে ট্রাক চাপায় একজন নারী নিহত দেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজধানীতে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে লোক ভাড়া করে সাবেক স্বামীকে তুলে আনার সময় নারী আটক ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে ১১ দিন আগে উদ্ধার হওয়া লাশটি আফগান নাগরিকের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প   পাকিস্তান সেনাবাহিনীর খাইবার অভিযানে ২২ জন ভারত সমর্থিত বিদ্রোহী নিহত ন্যাটো দেশগুলোকে শাস্তি দেবে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

মেহেরপুরের গাংনীতে জামায়াতের ১০ কর্মী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মেহেরপুরের গাংনী উজেলার ধানখোলা গ্রামে অভিযান চালিয়ে জামায়াত ইসলামীর ১০ কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (৩০ জুলাই) ভোর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে তিনটি ককটেল, বেশ কিছু জিহাদী বই ও লিফলেট জব্দ করা হয়।

আটককৃতরা হলেন-গাংনী উপজেলার গোপাল নগর গ্রামের নুরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন (৪৩), শিশিরপাড়া গ্রামের মৃত আকছাদ আলীর ছেলে আব্দুস সাত্তার (৬০), জুগিন্দা গ্রামের মোবারক হোসেনের ছেলে গোলাম মাস্তফা (৪০), ব্রজপুর গ্রামের মৃত হাউসের ছেলে জাকারিয়া (৪০), বাঁশবাড়িয়া গ্রামের আবু বক্করের ছেলে সোহেল রানা (৪০), শানঘাট গ্রামের মৃত তোয়াজ মন্ডলের ছেলে আকছেদ আলী (৬৫), ধনখোলা গ্রামের মৃত আশমত আলীর ছেলে জামাল হোসেন (৬৩), রইচ উদ্দীনের ছেলে আব্দুল হান্নান (৬০) ও রাজাপুর গ্রামের মৃত ওমর উল্লার ছেলে আব্দুল ওয়াদুদ (৫৫) এবং তেঁতুলবাড়িয়া গ্রামের শিরাজুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (৪৫)।

গাংনী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি বিরোধী কার্যকলাপ ও নাশকতার পরিকল্পনায় বিভিন্ন গ্রাম থেকে জামায়াত ইসলামীর লোকজন একত্রিত হয়ে ধানখোলা স্কুল মাঠে গোপন বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় তিনটি ককটেল ও সাংগঠনিক জিহাদী বই এবং লিফলেট। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও নাশকতার পরিকল্পনার মামলা দিয়ে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page