August 2, 2026, 3:13 pm
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারের সমালোচনা অপরাধ নয় ; রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ : তথ্যমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই বললেই চলে : জোট মহাসচিব ঘরে বসে ফসলের রোগ শনাক্ত করবে মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’  ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

লালমনিরহাটে যুবককে উলঙ্গ করে লোহার রড দিয়ে নির্যাতন ; থানায় অভিযোগ দায়ের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারত থেকে আনা মাদক র‍্যাবের হাতে ধরিয়ে দিবে, এমন সন্দেহে সুমন মিয়া নামে এক যুবককে বেধড়ক মারধর ও মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। নির্যাতনের শিকার সুমন মিয়া লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লতাবর গ্রামের লুৎফর রহমানের ছেলে।

সুমন মিয়াকে একটি রুমে আটকে ২ জন লোহার রড এবং হাত-পা দিয়ে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে তাকে নগ্ন করে গোপনাঙ্গে পানির বোতল ঝুলিয়ে অভিনব কায়দায় নির্যাতন করা হয়। এই নির্যাতনের ভিডিও রোববার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এ ঘটনায় স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করলে ৩ দিনেও ঘটনার সঙ্গে জড়িতদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

স্থানীয় ও ভিডিও সূত্রে জানা যায়, সুমন মিয়া একই এলাকার মিলন মিয়া ও লিমন মিয়ার সঙ্গে ভারতীয় চোরাচালানসহ মাদক ব্যবসা করতো। বেশ কিছুদিন ধরে এ ব্যবসা নিয়ে তাদের সঙ্গে সুমনের বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে গত ২৫ জুলাই রাতে সুমনকে আটক করে নির্যাতন করেন লিমন ও মিলনসহ তাদের লোকজন। নির্যাতনের এক পর্যায়ে তারা সুমনকে উলঙ্গ করে নির্যাতন করেন। এ সময় সুমনের পুরুষাঙ্গে রশি বেঁধেও নির্যাতন করেন তারা। সেই নির্যাতনের ভিডিও ধারণ করেন তাদেরই একজন। নির্যাতনের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে।

এ ঘটনায় গত ২৮ জুলাই সুমন বাদি হয়ে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু গত ৩ দিনেও ঘটনার সঙ্গে জড়িতদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সুমন মিয়া জানান, তিনি একসময় লিমন ও মিলনের মাদক ব্যবসায় একসঙ্গে কাজ করত। এখন তাদের সঙ্গে মাদক ব্যবসা না করায় মিথ্যা অফিযোগ দিয়ে তাকে নির্যাতন করা হয়েছে। তবে ওই ঘটনার সঙ্গে জড়িত লিমন ও মিলনের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ কবির জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page