September 17, 2026, 10:21 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রচেষ্টা পরিবহনের দুই স্টাফসহ ৩ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গায় মাদ্রাসার এক ছাত্রী অপহরণের পর ধর্ষণের অভিযোগে সোমবার (৩১ জুলাই) প্রচেষ্টা পরিবহনের দুই স্টাফসহ তিন জনকে আটক করা হয়েছে।

তারা হলেন প্রচেষ্টা পরিবহনের সুপারভাইজার আসিফ সরদার (২১), চালকের সহকারী রাকিব মাতুব্বার ইমন (২৪) ও তার মা লিলি বেগম (৫০)।

ভুক্তভোগীর  ছাত্রীর দুলাভাই সুমন আহমেদ বলেন, আমার শালীকা সহ আমার পরিবার ঢাকা হাজারীবাগে একটি ভাড়া বাসায় থাকি। আমার শালীকা ঢাকা হাজারীবাগ খাদিজাতুল কোবরা নামের একটি মহিলা মাদ্রাসায় লেখাপড়া করে । রোববার বিকেলে আমার শ্বশুরবাড়ি নগরকান্দা যাওয়ার জন্য তাকে ঢাকার বাবু বাজার থেকে প্রচেষ্টা পরিবহনে একটি বাসে  তুলে দেই । তখন বাসের হেলপার ও সুপারভাইজারের মোবাইল নাম্বারটা নিয়ে রাখি এবং তাকে ভাঙ্গা বাসস্ট্যান্ডে নামিয়ে দিতে বলি। এর ২ ঘণ্টা পর বাসের সুপারভাইজার, চালকের সহকারী ও আমার শালীকার মোবাইল নম্বর বন্ধ পাই। এরপর শালীকার অপেক্ষায় ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা আমার শ্বশুরসহ বাড়ির লোকজন ও আমি ঢাকা থেকে ভাঙ্গায় গিয়ে ওই পরিবহন খুঁজতে থাকি এবং  না পেয়ে  ভাঙ্গা থানায় একটি মৌখিক অভিযোগ দেই। এরপর সোমবার পুলিশ ওই পরিবহনকে শনাক্ত করে এবং সুপারভাইজারকে আটক করে।

ভাঙ্গা থানার এসআই জুয়েল বলেন, রোববার রাত আনুমানিক ৩টার সময় ছাত্রীর পরিবার একটা মৌখিক অভিযোগ দেয়।  সোমবার সকালে ওই বাসের সুপারভাইজার আসিফ সরদারকে আটক করি। পরে সুপারভাইজারের দেওয়া তথ্যে চালকের সহকারী রাকিবের বাসা থেকে ওেই ছাত্রীকে উদ্ধার করি। সে সময় মেয়েটির তথ্যমতে ও ঘটনায় জড়িত তিন জনকে আটক করি । প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় ভাঙ্গা থানায় একটি অপহরণ ও ধর্ষণের মামলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page