September 17, 2026, 10:24 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের টেকনাফে অপহরণ করতে গিয়ে গণপিটুনিতে রোহিঙ্গা সন্ত্রাসী নিহত

অপহরণকারিদের কবল থেকে রক্ষা পাওয়া দুই সহোদর মোহাম্মদ আবছার ও মো. খাইরুল আমিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের টেকনাফে অপহরণ করতে এসে জনতার হাতে আটক দুই রোহিঙ্গা সন্ত্রাসীর মধ্যে একজন মারা হেছে। এর আগে স্থানীয়দের গণপিটুনিতে গুরুতর আহত হয় দুই অপহরণকারী। পরে পুলিশ তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

সোমবার (৩১ জুলাই) টেকনাফ উপজেলা হোয়াইক্যং মিনাবাজারের ঘোনা নামে স্থানে এ ঘটনা ঘটে। নিহত অপহরণকারী হলেন, কুতুপালং ১নং ক্যাম্পের আশ্রিত আজিমুল্লাহ। অপর আহত অপহরণকারী হলেন মোহাম্মদ হাশেম। তিনিও একই ক্যাম্পের আশ্রিত।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় শাহ আলমের দুই ছেলে আবছার ও তার ছোট ভাই পাহাড় থেকে নিজেদের পালিত গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় ঘোনার কাছে এলে আবছারকে অপহরণকারীরা ধরে বেঁধে ফেলে। এসময় ছোট ভাই চিৎকার করলে তাদের পেছনে থাকা বাবা শাহ আলম এসে দুই রোহিঙ্গাকে ধাওয়া করে হাতে নাতে ধরে ফেলে। স্থানীয় জনতাও যোগ দেয় শাহ আলমের সঙ্গে। একপর্যায়ে দুই অপহরণকারীদের ধরে গণপিটুনি দেয়া হয়। পরে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রোকনুজ্জামান বলেন, অপহরণ করতে এসে দুই রোহিঙ্গা জনতার হাতে আটক হয়। জনতার গণপিটুনিতে একজন নিহত হয়েছে আরেকজনের অবস্থা গুরুতর।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page