September 17, 2026, 10:25 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

খুলনায় বাসা থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনায়  দুর্বৃত্তদের  ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩১ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে নগরীরের কাশেম সড়ক সবুজপল্লী এলাকায় এ হত্যাকাণ্ডে নিহত মো. সোহাগ পাটোয়ারী একই এলাকার মালেক পাটোয়ারীর ছেলে।

এলাকাবাসীর বরাতে লবণচরা থানার ওসি মো. এনামুল হক জানান, সোমবার রাত ১২টার দিকে ফোন করে সোহাগকে ডেকে নেয় দুর্বৃত্তরা। সবুজপল্লী প্রধান সড়কের পাশে পৌঁছামাত্র ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা চা-পাতি ও ছুরি দিয়ে কুপিয়ে  তাকে ফেলে রেখে যায়।  স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশে উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডে চার জন উপস্থিত ছিলেন। তাদের সকলকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে একজন সোহাগকে ফোন করে বাসা থেকে ডেকে নেয়। বাকি তিন জন তাকে চাপাতি ও ছুরি দিয়ে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে। তারা মৃত ব্যক্তির হাত ও পায়ের রগকেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের ব্যাপারে অনেক তথ্য পাওয়া গেছে।  তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page