September 17, 2026, 10:21 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে গ্রেপ্তার বুয়েট শিক্ষার্থীদের জামিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে আটক হওয়া বুয়েট শিক্ষার্থীদের জামিন দিয়েছেন আদালত। জামিন পাওয়া ৩২ শিক্ষার্থীর মধ্যে ২৪ জন বর্তমানে অধ্যয়নরত আর সাতজন বুয়েটের সাবেক শিক্ষার্থী। দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কিছুক্ষণ পর শিশু আদালতে তাদের জামিন চান আইনজীবী।

বুধবার (২ আগস্ট) দুপুরে তাহিরপুর আমলি আদালতের বিচারক ফারহান সাদিক তাদের জামিন মঞ্জুর করেন। জামিনের বিষয়টি তাদের আইনজীবী তৈয়বুর রহমান বাবুল নিশ্চিত করেছেন। জামিন ঘোষণার সময় শিক্ষার্থীরা আদালতে উপস্থিত ছিলেন না।

শিক্ষার্থীদের আইনজীবী তৈয়বুর রহমান বাবুল বলেন, পুলিশ তাদের ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। শিক্ষার্থীদের পক্ষে আমরা তাদের জামিন চাই। আদালত ৩২ জনকে ৫ হাজার টাকা করে মুচলেকায় জামিন মঞ্জুর করেন। বাকি দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আমরা আজকেই শিশু আদালতে তাদের জামিন আবেদন করব।

প্রসঙ্গত, জানমালের ক্ষতি সাধন, রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডসহ সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার ষড়যন্ত্র করার অভিযোগে টাঙ্গুয়ার হাওর থেকে কয়েকদিন আগে আটক করা হয় বুয়েট শিক্ষার্থীদের। এরপর তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে পুলিশ বাদী হয়ে তাহিরপুর থানায় মামলা দায়ের করে। আটককৃত ৩৪ জনের মধ্যে বুয়েটের বর্তমান ছাত্র ২৪ জন, সাবেক শিক্ষার্থী ৭ জন এবং বাকি ৩ জন বুয়েটের বাইরের।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page