September 17, 2026, 10:22 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

টেকনাফে বিজিবি-স্থানীয়দের সংঘর্ষ ; গুলিতে এক রোহিঙ্গা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের টেকনাফে বিজিবি ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় রফিক (৫১) নামে একজন রোহিঙ্গা নিহত হয়েছেন। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও ছয়জন।

বুধবার দুপুর ১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, স্থানীয় ফুটবলার তৌহিদুল ইসলাম রাজু, মো. ইসমাঈল, মো. উসমান, মাদ্রাসা শিক্ষক হাফেজ মুজিবুর রহমান। আহত কয়েকজনের নাম পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলার লেদায় এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় স্থানীয়রা জড়ো হয়ে বিজিবি সদস্যদের ইট-পাটকেল মারে। এতে বিজিবির এক সদস্য আহত হন। এ সময় স্থানীয়রা বিজিবি সদস্যদের বাধা দেয়। এক পর্যায়ে স্থানীয়রা বিজিবি সদস্যদের ঘিরে ফেলে। পরে বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এতে এক রোহিঙ্গা মারা যান।

স্থানীয়রা জানিয়েছে, বিজিবির টহলদল বাজার থেকে যাওয়ার সময় নাফনদীতে মাছ ধরার সময় কয়েকজন জেলের সঙ্গে বাড়াবাড়ি হয়। তখন তাদের অবস্থা দেখে জাফর নামে এক ব্যক্তি এগিয়ে গেলে তাকে ধরে ফেলে বিজিবি। এতে ঘটনা স্থলে মুহূর্তের মধ্যে স্থানীয়রা এগিয়ে আসে এবং পরে অতিরিক্ত বিজিবি সদস্যরা এলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page