October 2, 2026, 12:33 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার আজিম-উল-আহসান। বুধবার সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে পুলিশ সুপার বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট নিহত সকল শহীদদের স্মরণ করেন।

পরে তিনি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গিবাদ, মাদক, চোরাচালান, সাইবার বুলিং, কিশোর গ্যাং, বাল্যবিবাহ ,আত্মহত্যা, যানজট নিরসন, সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন সমস্যা নিয়ে সাংবাদিকদের সাথে উম্মুক্ত আলোচনায় অংশ নেন।

তিনি জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশিং কার্যক্রমে সকলের সর্বাত্মক সহোযোগিতা কামনা করেন এবং উম্মুক্ত আলোচনায় উঠে আসা বিভিন্ন বিষয়ে দ্রæত সময়ে ব্যবস্থা গ্রহনের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি তার বিভিন্ন কর্মক্ষেত্রের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন সামাজিক নানা সমস্যা সামাজিক আন্দোলনের মাধ্যমেই সমাধান করতে হয়।

মতবিনিময় সভায় ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, সাধারণ সম্পাদক সাহিদুর রহমান সন্টু, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, সিনিয়র সাংবাদিক বিমল কুমার সাহা, এম সাইফুল মাবুদ,নিজাম জোয়ারদার, রাজিব হাসান, সাদ্দাম হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আনোয়ার সাঈদ,  অতিরিক্ত পুলিশ সুপার,(ক্রাইম অ্যান্ড অপস্) ইমরান জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার, ঝিনাইদহ সদর সার্কেল মীর আবিদুর রহমান, ডিআইও ওয়ান আতিকুর রহমান, সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা, ডিবি ওসি শাহীন উদ্দিন সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page