September 17, 2026, 9:18 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় আসামি ধরতে গিয়ে সড়কে প্রাণ গেল পুলিশ সদস্যের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লার মুরাদনগরে আসামি ধরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় সাজ্জাদুল মান্নান (৪১) নামের এক পুলিশ সদস্য নিহত। বুধবার (২ আগস্ট) বিকেলে উপজেলার বিচাপিতলা-বিষ্ণুপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সাজ্জাদুল মান্নান মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ছিলেন। তিনি লক্ষ্মীপুরে রামগঞ্জ উপজেলার নান্দিয়ারা গ্রামে বাসিন্দা।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান বলেন, ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে বিকেলে বের হন সাজ্জাদুল মান্নান। বিচাপিতলা-বিষ্ণুপুর সড়কে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানের দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার পর অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় অটোচালকের বিরুদ্ধে মামলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page