September 17, 2026, 9:20 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

হনুমান পাচারের দায়ে কক্সবাজার চকরিয়ার বাস চালকের কারাদন্ড

বশির আলমামুন, চট্টগ্রাম : চট্টগ্রামের চন্দনাইশ থেকে বিপন্ন ও বিরল প্রজাতির একটি চশমা পরা হনুমান উদ্ধার করেছে পুলিশ। এটি পাচারের দায়ে এস আরম পরিবহণের বাস চালক মো: জসীম উদ্দীন (৪০) নামে একজনকে দুই মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত বাস চালক মো: জসীম উদ্দীন (৪০) কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড পোঁচপাড়া এলাকার মৃত সামছুল আলমের ছেলে।

বৃহস্পতিবার (৩রা আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানার পুলিশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় এস আলম পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে বাসের ব্যাটারি বক্স এর ভিতর থেকে বিরল প্রজাতির চশমা পরা হনুমানটি উদ্ধার করে।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চালকমো: জসীম উদ্দীনকে দুই মাসের কারাদণ্ড দেন।

বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, মহাবিপন্ন বিরল প্রজাতির চশমা পরা হনুমানটি চকরিয়া রুট দিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ব্যবহার করে ঢাকায় নেওয়া হচ্ছিলো। পরে সেখান থেকে বিদেশে পাচারের পরিকল্পনা ছিল। গোপন সংবাদ পেয়ে এস আলম পরিবহনের একটি বাসে তল্লাশি হনুমান উদ্ধার করে ওই পাচারকারীকে আটক করা হয়েছে৷ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জিজ্ঞাসাবাদে মো: জসীম উদ্দীন (৪০) চকরিয়া থেকে চট্টগ্রাম নিয়ে যাওয়ার কথা স্বীকার করেন। সেখান থেকে ঢাকায় তারপর কৌশল বিদেশে পাচারের জন্য নেওয়ার পরিকল্পনার কথাও জানান।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page