September 17, 2026, 8:22 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

জামালপুরের ইসলামপুরে বিএনপির ৯ নেতাকর্মী নাশকতার অভিযোগে গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জামালপুরের ইসলামপুর উপজেলায় বিএনপির ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ইসলামপুর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার দুপুরের তাদেরকে আদালতে সোপর্দ করেন পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মো. নুরুল ইসলাম নবাব, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মো. নুরে আলম মোস্তাকিম (বাঁধন), পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক সোহেল রানা খোকন, মো. মাহমুদুল হাসান, পৌর যুবদলের সদস্য মো. রাসেল সেখ, মো. শাহান শাহ, শ্রী জয়ন্ত, পৌর কৃষক দলের যুগ্ম-আহবায়ক মো. মশিউর রহমান, পৌর ছাত্রদলের সদস্য মো. মোখলেছুর রহমান।

জানা যায়, সরকার পতনের এক দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে সারা দেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা করে বিএনপি। ওই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৩টার দিকে বিক্ষোভ সমাবেশ আয়োজন করেন বিএনপি। এ কর্মসূচির আগের রাতে পুলিশ অভিযান চালিয়ে ইসলামপুর উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ৯জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেন। এ নিয়ে বিএনপির নেতাকর্মীদের মাঝে গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান জানান, বিএনপির ৯জন নেতাকর্মীকে আটক করা হয়। পরে তাদেরকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page