April 25, 2026, 9:12 am
শিরোনামঃ
বিরোধী দলের নয় সরকারের মাথায় স্বৈরাচারের ভূত চেপে বসেছে : জামায়াতের সেক্রেটারী গোলাম পরওয়ার ঝিনাইদহে ট্রাক চাপায় একজন নারী নিহত দেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজধানীতে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে লোক ভাড়া করে সাবেক স্বামীকে তুলে আনার সময় নারী আটক ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে ১১ দিন আগে উদ্ধার হওয়া লাশটি আফগান নাগরিকের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প   পাকিস্তান সেনাবাহিনীর খাইবার অভিযানে ২২ জন ভারত সমর্থিত বিদ্রোহী নিহত ন্যাটো দেশগুলোকে শাস্তি দেবে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই মামলায় ১৫ জনকে খালাস দেওয়া হয়েছে।

রোববার (৬ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শাম্মী আখতার এ রায় ঘোষণা করেন। রায়ে দণ্ডপ্রাপ্তদের এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন রূপগঞ্জের ইছাখালী এলাকার হাছান ভূইয়ার ছেলে কালাম ও নগরপাড়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে নুর মোহাম্মদ। রায় ঘোষণার সময় নুর মোহাম্মদ উপস্থিত থাকলেও অপর আসামি কালাম পলাতক।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাসমিন আহমেদ বলেন, ২০০১ সালের ১৪ নভেম্বর রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন আহমেদকে হত্যা করা হয়। এ ঘটনায় তার ছেলে সোহেল রানা বাদী হয়ে থানায় মামলা করেন। বিচার কার্যক্রম শেষে রোববার আদালত এ রায় ঘোষণা করেছেন।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০০১ সালের ১৪ নভেম্বর ঢাকা থেকে ফেরার পথে রাস্তায় আটকিয়ে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন আহমেদকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মামলা হলে ২০০২ সালে ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা। সেই মামলায় আদালত রায় ঘোষণা করেছেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page