February 17, 2026, 5:27 pm
শিরোনামঃ
আইনমন্ত্রী হিসেবে আসাদুজ্জামান খানের নিয়োগে ঝিনাইদহে আনন্দের জোয়ার দেড় বছর পর নির্বাচিত সরকার পেল বাংলাদেশ তারেক রহমানের হাত ধরে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ফের শুরু নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নতুন মন্ত্রীরা পেলেন কে কোন মন্ত্রণালয় বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভায় ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ালেন সিইসি পবিত্র রমজানে ঝিনাইদহের ৪০ হাজার মানুষ পাবে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য বঙ্গোপসাগরের দুই স্থান থেকে ২০ জেলেকে ধরে নিয়ে গেছে বনদস্যুরা
এইমাত্রপাওয়াঃ

দেশে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু ; হাসপাতালে ভর্তি ২ হাজার ৭৬৪

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৩ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, এদিন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৬৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ৯৬৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৬৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১হাজার ৭৮জন ও ঢাকার বাইরের ১ হাজার ৬৮৬ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৯৬৮ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৪ হাজার ৫২৩ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৯ হাজার ৪৪৫ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৪ হাজার ৩৩১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৯ হাজার ৬০২ জন এবং ঢাকার বাইরের ২৪ হাজার ৭২৯ জন।

উল্লেখ্য, ২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page