April 25, 2026, 10:44 am
শিরোনামঃ
ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিরোধী দলের নয় সরকারের মাথায় স্বৈরাচারের ভূত চেপে বসেছে : জামায়াতের সেক্রেটারী গোলাম পরওয়ার ঝিনাইদহে ট্রাক চাপায় একজন নারী নিহত দেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজধানীতে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে লোক ভাড়া করে সাবেক স্বামীকে তুলে আনার সময় নারী আটক ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে ১১ দিন আগে উদ্ধার হওয়া লাশটি আফগান নাগরিকের
এইমাত্রপাওয়াঃ

বরিশালে ৯ ল্যাপটপসহ চোরচক্রের ৩ সদস্য আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরিশাল জেলার গৌরনদী উপজেলার একটি মাদরাসার শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে চুরি হওয়া ৯টি ল্যাপটপ উদ্ধারসহ চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার বরিশাল জেলা পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।

আটককৃতরা হলেন- গৌরনদী উপজেলার কাশেমাবাদ এলাকার সিয়াম আহম্মেদ (২০), দক্ষিণ বিজয়পুর এলাকার রেজাউল শরীফ (২৮) ও একই উপজেলার কলাবাড়িয়া এলাকার পার্থ রায় (২৩)।

পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার রাতে গৌরনদীর কাশেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদরাসার মূল ভবনের দ্বিতীয় তলায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ৯টি ল্যাপটপ চুরি হয়। এ ঘটনায় মাদরাসার অধ্যক্ষ আবু সাঈদ মো. কামেল বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে গৌরনদী মডেল থানায় মামলা করে। মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই মজিবুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে রবিবার উপজেলার কাশেমাবাদ এলাকা থেকে সিয়ামকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ৬টি ল্যাপটপ তার কাছ থেকে উদ্ধার করা হয়। পরে চুরির সাথে জড়িত রেজাউল ও পার্থকে দক্ষিণ বিজয়পুর থেকে গ্রেপ্তার করে আরো তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে সকলে আন্ত:জেলা চোর চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের ল্যাপটপ চুরি করে। মামলার তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।

মাদরাসার অধ্যক্ষ আবু সাঈদ মো. কামেল বলেন, মাদরাসার ক্যাম্পাস বড় তাই নৈশ প্রহরী থাকলেও বিষয়টি সে টের পায়নি। চোর গাছ বেয়ে দোতলায় উঠে চুরি করেছে। চোরদের একজন সিয়াম এক সময়ে এ মাদরাসার ছাত্র ছিলো।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page